,

রাজধানীতে যুবলীগ নেতা গুলিবিদ্ধ

news-image

ঢাকা: রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন মাটিকাটা এলাকায় প্রতিপক্ষের গুলিতে যুবলীগ নেতা ইব্রাহিম(২৫) গুলিবিদ্ধ হয়েছেন। তিনি ১৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক। 

নির্মাণ সামগ্রী সরবরাহ নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

ক্যান্টমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলামেইলকে জানান, ইব্রাহিম এলাকায় ইট, বালুসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী সরবরাহের কাজ করেন। এই কাজের দখলদারিত্বকে কেন্দ্র করে ভাসানটেক বস্তির কিছু চিহ্নিত সন্ত্রাসী ইব্রাহিমের ওপর আক্রমণ করে। এতে তিনি গুলিবিদ্ধ হন।

তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানান ওসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে