নব্য রাজাকারের খাতায় নাম লিখিয়েছেন খালেদা জিয়া : ইনু
নিউজ ডেস্ক : খালেদা জিয়া নব্য রাজাকারের খাতায় নাম লিখিয়েছেন বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, যারা আমাদের ইতিহাস নিয়ে কথা বলে, যারা যুদ্ধপরাধীদের বিচার নিয়ে কথা বলে তারা পাকিস্তানের দালাল। বর্তমানে খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বাঁচাতে গিয়ে নব্য রাজাকারের খাতায় নাম লিখিয়েছেন।
শুক্রবার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইসলামীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী ও পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, তিনি বলেন, সামরিক শাসন থেকে, সা¤প্রদায়িকতা থেকে গণতন্ত্রের উত্তরণপর্বে আছি, সা¤প্রদায়িকতা ও সমারিক শাসনের জঞ্জাল থেকে পরিস্কার করার পর্বে আছি। বর্তমানকে সচল রাখার দায়িত্বে নিয়ে সরকার দেশ পরিচালনা করছেন। ভবিষ্যতের স্বপ্নের প্রথম নক্সা তৈরী হচ্ছে।
যারা একাত্তরে পাকিস্তানের পক্ষ নিয়ে গণহত্যা আর নারীর নির্যাতন করেছিলো তারা বাংলার বেঈমান। ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। তখন যারা পাকিস্তানের পক্ষ নিয়ে রাজাকারী করেছিল তারা জাতীয় বেঈমান ও দেশের শত্রু।
এসময় জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।











