বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনাইটেড হাসপাতালে রোগীকে যৌন হয়রানির আসামি সাইফুল গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে এক রোগীকে যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত আসামি স্টাফ নার্স মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১) একটি দল। গতকাল বৃহস্পতিবার মধ্য রাতে বিমানবন্দর রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মোহাম্মদ মুফতি মাহমুদ খান প্রথম আলোকে সাইফুলকে গ্রেপ্তারের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সাইফুলের বিরুদ্ধে ২ ডিসেম্বর ওই হাসপাতালে ভর্তি একজন নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন এক নারীকে যৌন নির্যাতন করেন সাইফুল।

এ ঘটনায় হাইকোর্ট স্বতঃপ্রণোদিত নির্দেশ দেওয়ার পর সাইফুলের বিরুদ্ধে গুলশান থানায় মামলা হয়। হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে অভিযুক্ত সাইফুলকে গ্রেপ্তার করে ৭ ডিসেম্বর আদালতে হাজির করার নির্দেশ দেন। মামলাটি তদন্ত করছেন গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা

গ্যাস সংকটে দুর্ভোগে রাজধানীবাসী, চুলা ও সিএনজি দুই-ই বিপাকে