,

জমি নিয়ে দু’গ্রুপে সংঘর্ষে ছাত্রীসহ নিহত ২, গুলিবিদ্ধ ৩

news-image

ফেনী : জমি নিয়ে ফেনীর মহিপালে দু’গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের গুলিতে এক স্কুলছাত্রীসহ দুই জন নিহত হয়েছেন। এতে গুলিবিদ্ধ হয়েছেন আরও তিন জন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাঈনউদ্দিন (৫০) ও নবম শ্রেণির ছাত্রী আকলিমা।

গুলিবিদ্ধরা হলেন- মো. মারুফ (৬), সাইফুল ইসলাম (৩৫) ও আলাউদ্দিন (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিপক্ষ শহীদ, স্বপন, মিঠু চৌধুরী ও সাহেব চৌধুরীর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে আলউদ্দিনদের বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে প্রতিপক্ষের লোকজন অস্ত্র নিয়ে তাদের ওপর হামলায় চালায়। এ সময় তাদের ছোড়া গুলিতে মাঈনউদ্দিন, স্কুলছাত্রী আকলিমা, মো. মারুফ, সাইফুল ইসলাম ও আলাউদ্দিন গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় ফেনী সদর হাসপাতালে নেয়ার পর আকলিমা ও মাঈনউদ্দিন মারা যান।

ফেনী সদর হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে কবির ও ডা. আবু তাহের নিহতের সত্যতা স্বীকার করে জানান, আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ তিন জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবব মোরশেদ জানান, সংঘর্ষের ঘটনায় জড়িত চার জনকে আটক করা হয়েছে। বাকীদের ধরতে তাদের অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে