বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় বিএনপির মেয়র প্রার্থীর উপর আওয়ামী লীগের হামলা, গাড়ি ভাঙচুর

news-image

কুমিল্লা : কুমিল্লায় আওয়ামী লীগের সংসদ সদস্য তাজুল ইসলামের এপিএস মনিরুল ইসলাম রতনের নেতৃত্বে বিএনপির মেয়র প্রার্থীর নির্বাচনী গণসংযোগে হামলা ও ভাঙচুর করেছে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে লাকসাম পৌরসভার গাজীমোড়া এলাকায়  বিএনপির সাবেক সাংসদ আনোয়ারুল আজিম ও সাবেক উপজেলা চেয়ারম্যান মজির আহমেদ নির্বাচনী প্রচারণা চালাতে গেলে এ হামলার ঘটনা ঘটে।

এ সময় আনোয়ারুল আজিমের গাড়ি ভাঙচুর ও মজির আহমেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়।

বিএনপির নেতা-কর্মীরা অভিযোগ করে জানান, লাকসাম পৌরসভা বিএনপি মেয়র প্রার্থী শাহনাজ আক্তারের গণসংযোগে অংশ নিতে আজ সকালে আনোয়ারুল আজিম ও দলীয় নেতা-কর্মীরা গাজীমোড়া পৌঁছান। এ সময় সাবেক এই সাংসদ গাড়ি থেকে নামার আগেই উপজেলা ছাত্রলীগের সভাপতি সিহাব খান ও আওয়ামী লীগের সাংসদ তাজুল ইসলামের এপিএস মনিরুল ইসলাম রতনের নেতৃত্ব ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। আনোয়ারুল আজিমের গাড়ি ভাঙচুর করা হয়। সাংসদ গাড়ি থেকে নেমে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। মজির আহমেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রতিবাদে বিএনপির নেতা-কর্মীরা পাশের পতেপুর এলাকায় সড়কে কাঠের গুঁড়ি ফেলে বাধা সৃষ্টি করে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে গুঁড়ি সরিয়ে ফেললে যান চলাচল শুরু হয়।

এ ব্যাপারে লাকসাম পৌর আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মো. আবুল খায়ের বলেন, আমাদের দলীয় কোনো নেতা-কর্মী সাংসদের গাড়িতে ও বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালাইনি। বিএনপির কর্মীরা এ হামলা চালাতে পারে।

আনোয়ারুল আজিম বলেন, গতকাল বুধবার থেকেই বিএনপির প্রচারে বাধা দিচ্ছেন আওয়ামী লীগের নেতারা। তাই গাজীমোড়া এলাকা গণসংযোগ করতে দেবে না বলে বলে আগেই প্রচার করছিল। আজ সকালে প্রচারে গেলে আমার গাড়ি ভাঙচুর করা হয়।

মনিরুল ইসলাম রতন দাবি করেন, বিএনপির সাবেক সাংসদের গাড়ি এক পথচারীকে ধাক্কা দেয়। এ ঘটনায় উত্তেজিত জনতা সাংসদের গাড়ি ভাঙচুর করেছে। এ ব্যাপারে লাকসাম ছাত্রলীগের সভাপতি সিহাব খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

লাকমাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, গাড়ি বহরে বেশি লোকজন ছিল। এ কারণে সেখানে ঝামেলা হয়েছে এবং সাবেক সাংসদের গাড়ি ভাঙচুর করা হয়। শীর্ষ নিউজ

এ জাতীয় আরও খবর

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা

গ্যাস সংকটে দুর্ভোগে রাজধানীবাসী, চুলা ও সিএনজি দুই-ই বিপাকে