,

বিএনপি এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে : হাছান মাহমুদ

news-image

নিউজ ডেস্ক : জাতীয়তাবাদী দল-বিএনপি এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে খালেদার বিরূপ মন্তব্য: স্তম্ভিত দেশবাসী’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, “তারা এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে। তাদের কাজই হলো- প্রতিদিন নির্বাচন কমিশনে গিয়ে নালিশ দেয়া। গতকালও তারা বিদেশিদের কাছে নাশিল করেছে।”
নির্বাচন কমিশনের (ইসি) সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, “পৌর নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি’র শীর্ষ নেতারা ঔদ্ধত্যপূর্ণ আচরণসহ নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছেন। আর সরকারের মন্ত্রী-এমপিরা প্রচারণা চালাতে পারবেন না। আসলে নির্বাচন কমিশন এমন অদ্ভুত আচরণবিধি কিভাবে তৈরি করলেন এটা গবেষণার বিষয়।”
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি নেত্রী খালেদা জিয়া শহীদদেরই অবমাননা করেছেন বলেও দাবি করেন আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ। তিনি বলেন, “তার (খালেদা জিয়া) কাছে আওয়ামী লীগ নয়, জামায়াত ইসলামীই মুক্তিযুদ্ধের দল। তিনি যদি এই বক্তব্য প্রত্যাহার না করেন, তবে আগামী ২৬ মার্চে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন না। যদি শ্রদ্ধা জানাতে যান, তখন জনগণ প্রতিরোধ গড়েই তুলতে পারে।”
একই আলোচনা সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, “আমাদের সংবিধানে স্পষ্ট লেখা আছে- ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ, সাথে সাথে ট্রাইব্যুনালে বলা হয়েছে মুক্তিযুদ্ধকে নিয়ে কোন বিতর্ক সৃষ্টি করা যাবে না। সাংবাদিক বার্গম্যানের দণ্ডের রায়েও তা লেখা আছে। তাহলে এমন বক্তব্য খালেদা জিয়া কিভাবে দিলেন?”
কামরুল ইসলাম বলেন, “সংবিধান ও ট্রাইব্যুনাল অবমাননা দায়ে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে (খালেদা জিয়া) বিচারের আওতায় আনা যায়। খালেদা জিয়াকে বক্তব্য প্রত্যাহার করার আহ্বান করছি। তা না হলে খালেদার বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা গ্রহণ জরুরি হয়ে পড়ছে।”
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের এ টি এম শামসুজ্জামান। বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আখতারুজ্জামান, এম এ করিম, হাসিবুর রহমান মানিক প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে