,

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা পাচারকারী নিহত

news-image

বিশেষ প্রতিবেদক : টেকনাফে বিজিবি টহল দলের সাথে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা ইয়াবা পাচারকারী নিহত হয়োছেন। এসময় অপর এক পাচারকারীকে ৩০ হাজার পিচ ইয়াবা ও ২টি কিরিচসহ আটক করে।
টেকনাফ ২ বিজিবি'র অধিনায়ক লে.কর্ণেল আবুজার আল জাহিদ জানান, ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার মধ্যরাতে নাফনদীর সাবরাং ৩ নং সুইস গেইট সংলগ্ন এলাকায় দিয়ে মিয়ানমার থেকে বড় ১টি ইয়াবা চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার শামসুর নেতৃত্বে ৩নং স্লুইচ গেইট এলাকায় বিজিবি টহল জোরদার করা হয়।
মধ্যরাতে মাদক পাচারকারীরা এলজি এবং কিরিছ নিয়ে বিজিবি টহলের উপর গুলি ও হামলা চালায়। পরে বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ীরা পিছু হটে।
ঘটনাস্থল থেকে বিজিবি ৯০লক্ষ টাকা মূল্যের ৩০হাজার পিচ ইয়াবাসহ গুলিবিদ্ধ অবস্থায় দু'রোহিঙ্গা ইয়াবা ব্যবসায়ীকে উদ্ধার করে। পরে আহতদের টেকনাফ সদর হাসপাতালে ভর্তি করলে কতর্ব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা হাসপাতালে রেফার করে। সেখানকার ডাক্তার ১ জনের মৃত্যু ঘোষণা করেন।
তিনি বলেন, ইয়াবা-অস্ত্র-বিজিবির উপর হামলার ঘটনায় পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে