,

রংপুরে সাংবাদিক খুন

news-image

রংপুর: নিখোঁজের চার দিন পর মুন্সীগঞ্জের বুড়িগঙ্গা নদী থেকে সাংবাদিক আওরঙ্গজেব সজিবের লাশ উদ্ধারের পর এবার রংপুরের তামপাট এলাকায় যুগের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার উৎস রহমান নামে এক সাংবাদিকের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে পুলিশ নগরীর তামপাট ধান গবেষণা কেন্দ্র এলাকা থেকে তার লাশ উদ্ধার করে। সাংবাদিক উৎস রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো পত্রিকার সাংবাদিক।

রংপুর কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, পুলিশ সকালে খবর পেয়ে লাশ উদ্ধার করেছে। তবে কে বা কারা তাকে খুন করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

পত্রিকাটির বার্তা সম্পাদক আবু তালেব জানান, উৎস গতকাল রাত ৯ পর্যন্ত অফিস করেছিলেন। এরপর সে চলে যায়। আমরা সকালে তার মৃত্যুর খবরটি জানতে পারি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে