,

সাংবাদিক সজিবের লাশ মিলল ধলেশ্বরীর পাড়ে

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : বাংলাভিশন ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ঢাকা মেডিকেল প্রতিবেদক আওরঙ্গজেব সজিবের মরদেহ নয়াগাঁওস্থ ধলেশ্বরী নদীর পাড় থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল ৪টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। তিন দিন আগে লঞ্চ থেকে ধলেশ্বরী নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন তিনি।
নিহত সাংবাদিক সজিবের সহকর্মী সৈয়দ সোহেল রানা ঘটনাস্থল থেকে জানান, পরনের শার্ট, চেহারার ধরন দেখে সজিবের লাশ শনাক্ত করেছেন তার স্ত্রী।
গত রবিবার (২০ ডিসেম্বর) রবিবার ঢাকার সদরঘাট থেকে চাদঁপুরের উদ্দেশে ছেড়ে আসা ‘তাকওয়া’ নামের যাত্রীবাহী লঞ্চ থেকে ধলেশ্বরী নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন আওরঙ্গজের সজিব।
সোমবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকার সদরঘাট নৌ-ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিনভর মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকার ধলেশ্বরী নদীর তীরে অবস্থান করলেও স্থান নির্ধারণ করতে না পারায় তল্লাশি কার্যক্রম চালাতে পারেনি।
সদরঘাট নৌ-ফায়ার সার্ভিসের ইনচার্জ রেজাউল করিম জানান, সোমবার দিনভর তিনিসহ ডুবুরি দল মুক্তারপুর এলাকার ধলেশ্বরীর তীরে অবস্থান করেছেন। স্থানীয় পুলিশ কোন স্থানে লঞ্চ থেকে পড়ে নিখোঁজ হয়েছে তা শনাক্ত করতে না পারায় তল্লাশি কাজ চালানো সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ