,

‘আন্দোলন করে লাভ নেই, নতুন বেতন কাঠামো পরিবর্তন হবে না

news-image

যতই আন্দোলন হোক না কেন নতুন বেতন কাঠামো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেন, ‘যে যা-ই বলুক, বেতন কাঠামো পরিবর্তনের কোনো সুযোগ নেই।’সচিবালয়ে বুধবার অর্থমন্ত্রী বেতন কাঠামো নিয়ে আন্দোলন বিষয়ক এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় শিক্ষক ও ব্যাংকারদের আন্দোলনকে ‘অযৌক্তিক’ বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আলোচনা করেই সব ঠিক করা হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, তাঁদের দাবি একেবারেই অজ্ঞতা প্রসূত। এ ছাড়া জাতীয় অধ্যাপকদের কোনো বেতন কাঠামো নেই। এটা একটা সম্মান।এমপিও ভুক্তির সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন, ‘এই পদ্ধতি বিশ্ববিদ্যালয়ের স্বার্থ দেখে না, ছাত্রদের স্বার্থও দেখে না। শুধু শিক্ষকদের স্বার্থ দেখে।’তবে এ জন্য একটি কমিটি করে দেওয়া হয়েছে উল্লেখ করে মুহিত বলেন, ‘এ কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যদিও কমিটি খুবই ধীরে কাজ করছে।’

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা নতুন বেতন কাঠামোতে বৈষম্যের যে অভিযোগ তুলেছেন, তাকে ‘খামাখা’ বলে মন্তব্য করে মুহিত বলেন, ‘তাদের দাবি-দাওয়ার মধ্যে যৌক্তিক কিছু দেখছি না। অযৌক্তিক দাবিতে তারা এসব করছে। ননসেন্স।’মুহিত বলেন, ‘যে বেতন কাঠামো দেওয়া হয়েছে, তাতে বাংলাদেশ ব্যাংকের স্বতন্ত্র কাঠামোর দরকার আছে বলে আমি মনে করি না। ব্যাংক খাতে আলাদা বেতন কাঠামোও হচ্ছে না।’
 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে