বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিরঝিলে চালু হলো যাত্রীবাহী বাস

news-image

দীর্ঘ প্রতীক্ষার পর আজ থেকে রাজধানীর হাতিরঝিল প্রকল্প এলাকায় চালু হলো যাত্রীবাহী বাস সার্ভিস। বুধবার সকালে চারটি বাস উদ্বোধনের মাধ্যমে যাত্রী পরিবহনের প্রক্রিয়া শুরু করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। প্রাথমিকভাবে চারটি বাস কারওয়ানবাজার থেকে রামপুরা পর্যন্ত যাতায়াত করবে। কারওয়ান বাজার থেকে রামপুরা পর্যন্ত যাত্রীদের ১৫ টাকা ভাড়া দিতে হবে। আর পুরো হাতিরঝিল ঘুরতে লাগবে ৩০ টাকা। রাজউকের হাতিরঝিল প্রকল্পের পরিচালক জামাল আক্তার ভূঁইয়া গণমাধ্যমকে জানান, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রতি সম্মান দেখিয়ে হাতিরঝিলে বাস সার্ভিস চালু করছে রাজউক। প্রাথমিকভাবে ২৭ সিটের চারটি বাস চলবে। পরে আরও কিছু এসি বাসও এর সঙ্গে যুক্ত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাউজক) চেয়ারম্যান জিএম জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে