,

কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক : প্রার্থীদের অবাধে অংশ নিতে না দেওয়ার অভিযোগ

news-image

নিউজ ডেস্ক : পৌর নির্বাচনে সরকার বিএনপি প্রার্থীদের অবাধে অংশ নিতে দিচ্ছে না বলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশের কূটনীতিকদের জানিয়েছে বিএনপি।

বুধবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বেশ কয়েকটি দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির সিনিয়র নেতারা।
বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান সাংবাদিকদের এ কথা জানান।
ড. আব্দুল মঈন খান সাংবাদিকদের বলেন, আসন্ন পৌর নির্বাচনের সার্বিক চিত্র তাদের সামনে তুলে ধরেছি। ভোটের প্রচারে সরকারি দলের আচরণবিধি ভঙ্গ এবং সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানিয়েছি।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের রাষ্ট্রদূত জেবা আহমেদ খান, পাকিস্তান, তুর্কি, অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, ইউরোপীয় ইউনিয়ন ও জার্মানির ডেপুটি রাষ্ট্রদূত, আমেরিকা, ইউকে, জাপান, ভারত, নেপাল, সুইডেনের পলিটিক্যাল সেক্রেটারিরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন- স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা সাবি উদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, রিয়াজ রহমান, আসাদুজ্জামান রিপন, ইনাম আহমেদ চৌধুরী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে