,

৫০০ টাকার জন্য যুবককে পিটিয়ে হত্যা

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর উত্তর মান্ডা এলাকায় মঙ্গলবার আশেক আলম (২৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের স্বজন ও পুলিশ কর্মকর্তারা জানান, মাসুম নামে এক প্রতিবেশী অাশেকের কাছে ৫০০ টাকা পেতেন। ওই পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে মাসুম ইট দিয়ে আশেকের মাথা থেতলে দেয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত আশেক আলম কৃষি মন্ত্রণালয়ের পিয়ন ছিলেন।
 
মুগদা থানার এসআই শাহ আলম জানান, আশেক আলম স্ত্রীসহ উত্তর মান্ডার মধ্যপাড়ার হান্নানের বাড়িতে ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার বিশনন্দীতে। সম্প্রতি মাসুম নামের এক যুবকের কাছ থেকে আশেক ৫০০ টাকা ধার নেন। মঙ্গলবার দুপুরে মাসুম ওই টাকা ফেরত চায়। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মাসুম ইট দিয়ে আশেকের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে আশেকের মাথা থেঁতলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এসআই শাহ আলম আরও বলেন, ‘অভিযোগ পাওয়ার পরই মাসুমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।’ 

এদিকে, দক্ষিণখানের ফায়েদাবাদ এলাকা থেকে সোমবার গভীর রাতে অজ্ঞাত পরিচয় (২০) এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সংশ্লিষ্টরা ধারণা করছেন, তরুণীকে হত্যার পর খেজুর গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।

দক্ষিণখান থানার এসআই সাজেদুল কবির সরদার জানান, গত সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে ফায়েদাবাদ এলাকার গণকবরের কাছে বায়তুল মোয়েজ্জেম মসজিদের পেছনে খেজুর গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় ওই তরুণীকে শ্বাসরোধে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখতে পারে দুর্বৃত্তরা। তরুণীর পরনে ছিল সাদা-কালো চেক কামিজ ও হলুদ পায়জামা। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে