বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাক দিয়ে সাপ ঢুকিয়ে মুখ দিয়ে বের করা সাপুড়ে!

news-image

সাপের হাঁচি এই সাপুড়ে ভালই চেনেন৷ তারপরও তাঁর প্রত্যেকবার ভয় করে! ভয় অবশ্য করারই কথা৷ সেই সাপ জ্যান্ত! বাঁ নাকের ফুটোয় তাকে ঢুকিয়ে, তার পরে মুখ দিয়ে বের করে আনা মোটেও মুখের কথা নয়!

হোক না সেই সাপ মোটে ইঞ্চি দুয়েকের! তা বলে তার যে বিষ নেই, এমনটা তো নয়৷ ''একবার মুখের ভিতর সাপটাকে ঢোকাবার পরেই সে আমায় ছোবল দিল৷ সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাই! টানা তিন দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ফিরে আসি৷ বাঁচার কথা ছিল না৷ নেহাত গুরুর আশীর্বাদ আর বিষহরণী মন্ত্র ছিল, তাই'', সগর্বে জানাচ্ছেন পাকিস্তানের সাপুড়ে ইকবাল যোগী৷

এত ভয় আর জীবনের ঝুঁকি নিয়েও বিগত ১২ বছর ধরে খেলা দেখিয়ে চলেছেন ইকবাল৷ নিজেই জানাচ্ছেন কারণটা- অন্য কোনও কাজ তিনি জানেন না৷ ফলে, স্ত্রী পাঁচ মেয়ে আর তিন ছেলের মুখে খাবার তুলে দিতে তিনি নাকে-মুখে সাপ নেন৷ তাছাড়া, সব বেদে এই কাজ পারে না! তিনি যে পারেন, তা নিয়ে সামান্য হলেও গর্ব আছে তাঁর মনে৷

ইকবাল কী করে এই অসাধ্য সাধন করেন, সেই ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ সোশ্যাল মিডিয়ার কল্যাণে ইকবালের ক্ষমতা এত দিনে নজরে এলেও এমনিতে তিনি ভালই জনপ্রিয়৷ স্কুলে, কলেজে, বিয়েবাড়িতে বা পার্টিতে এই খেলা দেখাবার জন্য হামেশাই তাঁর ডাক পড়ে৷

''লোকে প্রথমে অবাক হয়ে দেখে, আমি কী করছি৷ তারপর তারা শিউরে উঠতে থাকে৷ এবং সবার শেষে আর্তনাদ করে ওঠে৷ ভয়ে এবং বিস্ময়ে, যখন দেখে আমি আর সাপ দুটোই বেঁচে আছি'', বলছেন ইকবাল৷এবং বেঁচে থাকাটা ইকবালের নিজের কাছেও বিস্ময়ের৷ ''প্রত্যেকবার কাজটা করার আগে আমি প্রার্থনা করি, যেন বেঁচে থাকি, যেন পরের বারও সাফল্যের সঙ্গে খেলাটা দেখাতে পারি'', কবুল করছেন ইকবাল৷

সে খুব বেশি টাকা না পেলেও! মোটামুটি যা পান, তাতে তো সংসারটা চলে যায়৷ এখন শুধু জাতীয় স্বীকৃতি চাই৷ চাই, লোকে এই অসাধ্যসাধনের জন্য সম্মানটাও দিক৷ এই দিকেই ইদানীং এগিয়ে যেতে চাইছেন যোগী! আপনার শহরে যদি ইকবাল আসেন, তখন না হয় তাঁকে স্বীকৃতি দেবেন৷ আপাতত, নিচের এই ভিডিওয় দেখুন, কেমন করে নাক দিয়ে ঢুকিয়ে মুখ দিয়ে সাপ বের করেন ইকবাল!