,

শব্দসৈনিক রাশেদুল হোসেন আর নেই

news-image

নিউজ ডেস্ক : স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম শব্দসৈনিক রাশেদুল হোসেন আর নেই। (ইন্নানিল্লাহি…… রাজিউন) মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭২ বছর।

মঙ্গলবার ভোর ৪টার দিকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বেশ কিছুদিন ধরে নানা রকম শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তাকে রাখা হয়েছিল লাইফ সাপোর্টে।

মঙ্গলবার সকাল ১০টায় আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার প্রাঙ্গণে তার মরদেহ আনা হবে। দাফন করা হবে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

প্রসঙ্গত, ১৯৭১ এর মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ১০ জন শব্দসৈনিককে স্বাধীনতা পদকে ভূষিত করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ নিয়ে গেজেটও প্রকাশিত হয়। তবে, পুরস্কার তুলে দেয়ার আগেই ঘাতকের গুলিতে প্রাণ হারান বঙ্গবন্ধু। এরপর আর সেই পদকের বিষয়টি তোলেনি কোনো সরকার।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ