করোনায় মারা গেলেস অভিনেত্রী আনোয়ারার একমাত্র ভাই

news-image

বিনোদন প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন বর্ষীয়ান অভিনেত্রী আনোয়ারার একমাত্র ভাই হুমায়ূন কবির। রাজধানীর মগবাজারে বসবাস করতেন তিনি। শনিবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন হুমায়ূন। বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারার মেয়ে অভিনেত্রী রুমানা রব্বানি।

গত সপ্তাহে হুমায়ূন করিরের করোনা শনাক্ত হয়। এক সপ্তাহ এই মরণ ভাইরাসের সঙ্গে লড়াই করে সবাইকে ছেড়ে চলে গেলেন। ভাইয়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন আনোয়ারা।

রুমানা রাব্বানী বলেন, ‌‘প্রায় এক সপ্তাহ আগে মামার করোনা শনাক্ত হয়। এরপর থেকে হাসপাতালে চিকিৎসা চলছিলো তার। আজ আমাদের ছেড়ে বিদায় নিলেন তিনি। মামার মৃত্যুতে ম ভেঙে পড়েছেন। সবাই আমার মামার জন্য দোয়া করবেন।’

রুমানা রাব্বানী জানান, অনেক আগে একবার হুমায়ূন কবিরের ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। এছাড়া আগে থেকেই ফুসফুসের সমস্যায় ভুগছিলেন তিনি।

জানা গেছে, পাঁচ বোনের মধ্যে আনোয়ারার একমাত্র ভাই ছিলেন হুমায়ূন কবির। তিনি ছিলেন আনোয়ারার ছোট। এর আগে দুই বোনকে হারিয়েছেন আনোয়ারা। শনিবার রায়ের বাজারের একটি কবরস্থানে দাফন করা হবে হুমায়ূন কবিরকে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ