[bangla_day], [english_date] [bangla_date]

দু-একদিনের মধ্যেই ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা হবে : জুবায়ের

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন সমঝোতা নিয়ে ‎১১ দলীয় জোটের সঙ্গে আলোচনা এখনো চলমান বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, আসন সমঝোতা নিয়ে সব দলই উদার অবস্থানে রয়েছে। আগামী দু-একদিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
‎
বুধবার (১৪ জানুয়ারি) ‎রাত ৮টায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে খ্রিষ্টান প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এখনো সময় রয়েছে। ২০ তারিখ (জানুয়ারি) পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার হবে। এখনো অনেকে আপিল করছেন। এর (২০ জানুয়ারির) আগে সব সমাধান হবে।

তিনি বলেন, আজ বৈঠকে খ্রিষ্টান প্রতিনিধিদল সংখ্যালঘুদের নিরাপত্তাসহ তিনটি বিষয়ে জানতে চেয়েছে। এসব বিষয়ে তাদের সন্তোষজনক জবাব দেওয়া হয়েছে।

‎এ সময় প্রতিনিধিদলের সদস্য ও মার্কিন শিক্ষাবিদ ড. গর্ডন ক্লিংগেনশমিট বলেন, খ্রিষ্টানদের নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ তিনটি বিষয়ে জামায়াত আমিরের কাছে প্রশ্ন করা হয়েছিল। তার উত্তরে প্রতিনিধিদল সন্তুষ্ট বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি

আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে