[bangla_day], [english_date] [bangla_date]

পাকিস্তানে ‘সন্ত্রাসী হামলায়’ ১৮ সেনাসদস্য নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ‘সন্ত্রাসীদের’ অতর্কিত হামলায় নিরাপত্তা বাহিনীর ১৮ সদস্য নিহত হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। স্থানীয় সময় শনিবার (১ ফেব্রুয়ারি) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য নিশ্চিত করেছে।

এদিকে, শুক্রবার (৩১ জানুয়ারি) রাতের ওই হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে বেলুচিস্তানে বেশিরভাগ হামলার জন্য দায়ী করা হয় বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) নামের একটি সশস্ত্র গোষ্ঠীকে।

আইএসপিআরের বরাতে দেশটির সংবাদমাধ্যম ডন জানায়, বেলুচিস্তানের কালাত জেলার মানগোছার এলাকায় অভিযান চলকালে ১৮ সেনা শহীদ হয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় বেলুচিস্তানের এই অভিযানে ২৩ সশস্ত্র সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।

পুলিশের এক কর্মকর্তা জানান, মানগোচার শহরের কাছে রাস্তা বন্ধ করে, নিরস্ত্র ফ্রন্টিয়ার কোরের সেনাদের বহনকারী গাড়িতে ৭০ থেকে ৮০ জন সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায়। সন্ত্রাসীদের হামলায় গাড়িতে থাকা ১৭ জন ও তাদের বাঁচাতে যাওয়া আরেক সেনা প্রাণ হারান।

এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। এছাড়া নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশের বাসিন্দারা দীর্ঘদিন ধরেই স্বাধীনতা দাবি করে আসছে স্থানীয় বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী। স্থানীয়দের দাবি, প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও প্রদেশটি পাকিস্তান সরকারের অবহেলার শিকার।

সূত্র: ডন

 

এ জাতীয় আরও খবর

হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের

সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি

আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে