,

ইসরায়েলের বর্বরতা থেকে রেহাই পেলো না আড়াই বছরের ফুটফুটে লায়লা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনার গুলিতে আড়াই বছর বয়সী এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, মেয়ে শিশুটির নাম লায়লা মোহাম্মদ আয়মান আল-খাতিব।

এদিকে, ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদনে জানানো হয়েছে, অভিযানের সময় লায়লার সন্তানসম্ভবা মা-ও আহত হয়েছেন। তিনি এক হাতে আঘাত পেয়েছেন, তবে তার আঘাত গুরুতর নয়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় পশ্চিম তীরের জেনিন শহরের মার্টিয়ার্স ট্রায়াঙ্গেল এলাকায় তল্লাশি অভিযান চালায় ইসরায়েলি সেনারা। সেসময় তারা লায়লার মাথায় গুলি করে। এতে শিশুটি গুরুতর আহত হয়। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা লায়লাকে মৃত ঘোষণা করেন।

শিশু লায়লার নিহতের ঘটনায় তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তাদের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ফিলিস্তিনি যোদ্ধারা লুকিয়ে আছে- আগে থেকে পাওয়া এমন তথ্যের ভিত্তিতে একটি ভবন লক্ষ্য করে ফাঁকা গুলি ছুড়েছিলেন ইসরায়েলের সেনারা।

আইডিএফ এও স্বীকার করেছে, গুলি চালানোর পর তারা বুঝতে পারে যে তারা গুলিটি ওই শিশুকে আঘাত করেছে। তাদের তাবি, বিষয়টি টের পাওয়ার সঙ্গে সঙ্গে তারা রেড ক্রিসেন্টের অ্যাম্বুল্যান্স ডেকে শিশুটি ও স্বল্প আঘাতপ্রাপ্ত তার মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেয়।

সূত্র: হারেৎজ

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট