,

বাবুল কাজীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর বনানীতে বাসায় গ্যাস লাইটার বিস্ফোরণ থেকে দগ্ধ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এ তথ্য জানান।শনিবার (১৮ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে বনানীর বাসায় গ্যাস লাইটার বিস্ফোরণ থেকে দগ্ধ হন কাজী বাবুল। তার শরীরের ৭৫ শতাংশ পুড়ে গেছে।

ডা. শাওন বিন রহমান বলেন, বাবুল কাজীর অবস্থা আশঙ্কাজনক। তাকে লাইফ সাপোর্টে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে বাবুল কাজীর চিকিৎসায় ১৩ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

কাজী নজরুল ইসলামের দুই সন্তানের মধ্যে কাজী সব্যসাচীর ছেলে বাবুল কাজী। বাবুল কাজীর বড় দুই বোন খিলখিল কাজী ও মিষ্টি কাজী। তারা বাংলাদেশের নাগরিক।

 

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?