,

সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত

news-image

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানভীর আহমেদ রুবেল বিশ্বাস (৪৫) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। তিনি উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল সরদার পাড়ার মঈন উদ্দিন বিশ্বাসের ছেলে ও পাকশী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ২টায় ঈশ্বরদী পৌর শহরের রূপসী বাংলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহতের ভাই রূপসী বাংলা ক্লিনিকের মালিক শিমুল বিশ্বাস জানান, বৃহস্পতিবার রাত ৯টায় ঈশ্বরদী-কুষ্টিয়া (আইকে) রোডের মানিকনগর সলিমপুর ডিগ্রি কলেজ সংলগ্ন হোটেল ব্লু ক্যাসটেলের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে রুবেল ও অপর মোটরসাইকেলের দুই আরোহীসহ চারজন গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকের পরামর্শে তাকে রুপসী বাংলা ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ২টায় মারা যান রুবেল।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় রুবেল বিশ্বাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর