,

“বাঞ্ছারামপুর কৃষি অফিসে রহস্যজনক আগুন!!”

news-image

‘দূর্ঘটনা না-কি নাশকতা’ -খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন।

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা কৃষি অফিসে আজ সকালে রহস্যজনক অগ্নিকাণ্ডের  ঘটনা ঘটেছে।

এতে মূল ভবনের ২য় তলার দুটি কক্ষে থাকা গুরুত্বপূর্ণ সরকারি নথি,ল্যাপটপ,আসবাবপত্র সহ স্টোরেজের কিছু কাগজ পুড়েছে। সকাল ৮ টা ১৫  মিনিটে লাগা আগুন ১ ঘন্টার মধ্যে, ৯টার মধ্যে  খুব দ্রুত ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিভিয়ে ফেলায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান বাঞ্ছারামপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মুজিবুর রহমান খন্দকার।

ঘটনা জানতে চাইলে কর্তব্যরত কৃষি কর্মকর্তা মো.নাসির উদ্দিন জানান, আজ( সোমবার) সকাল সোয়া ৮ টায় অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। অগ্নিকান্ডের স্থান মুল ভবনের ২য় তলার দুটি কক্ষে বেশ কিছু  জায়গায় কিছু পুরনো কাগজপত্র ও কার্টুন ছিল। ফলে খুব দ্রুতই ফায়ার সার্ভিসের টিম এসে পানি ছিটিয়ে তা’ নিভিয়ে ফেলা গেছে। তবে,বেশ কিছু রেকর্ড পত্র সহ অফিসিয়াল সামগ্রী ধ্বংস হয়ে গেছে।

বেশ কিছুদিন ধরে সংবাদমাধ্যমে কৃষি অফিসের দূর্নীতি নিয়ে খবর প্রকাশ হওয়ার পর অভিযুক্ত  কয়েকজন কে নিয়ে অনিয়মের অভিযোগের প্রেক্ষিত ও তা ধামাচাপা দেয়ার জন্য  কি আগুনের ঘটতে পারে?– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,কোনকিছু উড়িয়ে দেয়া যায় না।আমরা সিসিটিভি পর্যবেক্ষণ করছ, থানায় জিডি করা হয়েছে এবং তদন্ত কমিটি করা হয়েছে।তদন্ত কমিটি অগ্নিকান্ডের রহস্য বের করবে।

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর বলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.নজরুল ইসলামকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৩ কার্যদিবসে তারা কারণ উদঘাটন করতে পারবে বলে আশাকরি। তখন,বুঝা যাবে এটি কি দূর্ঘটনা না-কি নাশকতা”।

“দূর্নীতির আখড়া” হিসেবে অভিযোগে অভিযুক্ত  বাঞ্ছারামপুর কৃষি অফিসের অগ্নিকান্ডের ঘটনা স্যাবোটাইজের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায়না।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড