,

বাঞ্ছারামপুরে মেয়ের গলায় ছুরি ঠেকিয়ে মা’কে ধর্ষণ : নগদ টাকা স্বর্ণালংকার লুট

news-image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ঘর থেকে তুলে নিয়ে ৮ বছর বয়সী কন্যা শিশু’র গলায় ছুরি ঠেকিয়ে মেয়ের সামনে মাকে মুল ধর্ষক আকরাম মিয়া নামে এক ব্যক্তিসহসহ মোট ৩ জনের নামে ধর্ষণের অভিযোগে আজ (রবিবার) মডেল থানায় মামলা হয়েছে। মামলা নং ০১/২৫। ধর্ষক ও তার ৩ সহযোগী ধর্ষণ শেষে নগদ ঘরে থাকা নগদ ৩ লক্ষ ৫০ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় বলে অভিযোগে জানা গেছে।

আজ বিকেলেই থানার একদল পুলিশ ধর্ষকসহ তার সহযোগীদের গ্রেফতারে মাঠে নেমেছে বলে নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার জাবেদ রহমান।

বাঞ্ছারামপুর ছলিমাবাদ ইউপির পাইকারচর গ্রামের প্রবাসী শফিকুল ইসলামের স্ত্রী ধর্ষিতা জনৈকা ঐ গৃহবধূ থানায় সরেজমিনে হাজির হয়ে আজ জানায়,গত ২ জানুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে ধর্ষণের ঘটনা ঘটে। লোকলজ্জার ভয় ও মানসিকভাবে ভেঙ্গে পড়ায় মামলা করতে বিলম্ব হয় বলে ভিকটিম জানায়।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি (তদন্ত) রিতেন চন্দ্র দাস মামলার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আসামীরা হলেন হলেন, উপজেলার পাইকারচর গ্রামের আউয়াল মিয়ার ছেলে আকরাম মিয়া (২৮), একই গ্রামের গ্রামের জসীম মিয়া (২৩) এবং সাইদুল ইসলাম সহ অজ্ঞাত নামা আরো ৪ জন।

এজাহারে ঘটনার বর্ণনায় বলা হয়েছে, ভিকটিমের বাড়ি বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদের পাইকারচর ইউনিয়নে,আসামীদের বাড়িও একই গ্রামে। ধর্ষণের স্বীকার গৃহবধূর স্বামী সৌদি প্রবাসী।

আসামি আকরাম তার স্বামীর আত্মীয় হলেও এলাকায় বখাটে হিসেবে পরিচিত।আগে থেকেই গৃহবধূর প্রতি তার কুদৃষ্টি ছিলো বলে জানান। মামলা সূত্রে জানা গেছে, মামলার স্বাক্ষী ও গুরুতর আহত ৮ বছরের শিশু মেয়ে নুসরাত, নিকট আত্মীয় রমজান,তাসলিমা ও রত্না বেগম নিয়ে নিয়ে লুডু খেলছিল।

দরজা খোলা পেয়ে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে দলবেঁধে ঘরে ঢুকে প্রথমে টাকা,মোবাইল ও স্বর্ণালংকার লুট করে।বাঁধা দিলে আসামীরা রমজানের হাতে কুপিয়ে গুরুতর জখম করে।পূর্বপরিচিত ও মূল অভিযুক্ত আকরাম মিয়া ঐ গৃহবধূ ও তার শিশু কন্যাকে বাড়ির পাশে জমিতে নিয়ে যেয়ে মেয়ের গলায় রামদা ঠেকিয়ে তার সামনেই তার মা ঐ গৃহবধূ কে ধর্ষণ করে।

তখন, অন্য সহযোগীরা ঘর ফাঁকা পেয়ে লুটপাট করতে থাকে।

এ বিষয়ে, মামলার তদন্ত কর্মকর্তা এসআই নুর মোহাম্মদ মুঠোফোনে জানান, “আমরা অভিযানে আছি।আসামীদের কোন প্রকার ছাড় দেয়া হবে না।তবে,এই মুহূর্তে তারা এলাকায় নেই”।

এদিকে এঘটনা আজ রবিবার ফাঁস ও মামলা করার পর ধর্ষকের বিচারের দাবীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট