,

দেশে আর যেন কোনো দানব তৈরি না হয়

news-image

নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতাকর্মী নাগরিক ঐক্যে যোগদান করেছেন। শুক্রবার রাজধানীর তোপখানা রোডস্থ নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে স্বাগত জানান।

এ সময়ে মাহমুদুর রহমান মান্না বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের প্রাথমিক বিজয় হয়েছে। এই বিজয়কে যৌক্তিক পরিণতির দিকে নিতে হবে। এমন একটি রাষ্ট্রীয় কাঠামো নির্মাণ করতে হবে যেখানে দাঁড়িয়ে শেখ হাসিনার মতো আর কোনো দানবের জন্ম না হয়; কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

তিনি বলেন, ছাত্র-জনতার যে অভূতপূর্ব অভ্যুত্থান সহস্রাধিক মানুষের জীবনের বিনিময়ে স্বৈরাচার হাসিনা সরকারের হাত থেকে দেশ মুক্ত হয়েছে, সেই অভ্যুত্থানকে কোনভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। নতুন বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্ন নিয়ে এদেশের মানুষ স্বৈরাচারের বুলেটের সামনে বুক পেতে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নই হবে আমাদের প্রথম দায়িত্ব। এখনও দেশের অকুতোভয় হাজার হাজার সন্তান হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। শত শত মানুষ চোখ হারিয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। সুতরাং আমাদের ঐতিহাসিক দায়িত্ব এই আত্মত্যাগের মূল লক্ষ্যকে ধারণ করা; একটা মানবিক, গণতান্ত্রিক, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই অব্যাহত রাখা।

নাগরিক ঐক্য বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার সেই লড়াই অব্যাহত রাখবে। দেশের সাধারণ মানুষের আস্থা আমাদের লড়াইকে শক্তি যোগাবে। হাজারও শহীদের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার যে সুযোগ আমরা পেয়েছি, তা কোনোভাবেই আমরা ব্যর্থ হতে দিব না।

নাগরিক ঐক্যে যোগদানকারীদের মধ্যে বক্তব্য রাখেন বাংলা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি নজরুল ইসলাম, আদাবর থানা বিএনপির সাবেক সহ-সভাপতি জাহিদুর রহমান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের