সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রীর মরদেহ উদ্ধার

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর লালবাগের একটি সাবলেট বাসা থেকে শায়লা আক্তার (২২) নামে ইডেন কলেজের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

জানা যায়, শায়লা ইডেন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং কলেজ শাখা ছাত্রলীগের নেত্রী। তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালি গ্রামে। বাবার নাম আল আমিন শিকদার এবং মা লাকি বেগম। শায়লা কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

শায়লার মরদেহের সুরতহাল প্রতিবেদনে লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় কৃষ্ণ পাল উল্লেখ করেন, রসূলবাগ লালবাগ রোডের ১৬৭/২/এ নম্বর একটি বাড়ির ষষ্ঠ তলায় একটি সাবলেট রুমে থাকতেন তিনি। ২৭ আগস্ট রাত ১১টার দিকে বাইরে থেকে তিনি বাসায় যান। এরপর ২৮ আগস্ট সকাল ১০টার দিকে তার বান্ধবী খুশবু আক্তার তার ওই বাসায় গিয়ে দেখেন, ফ্যানের হুকের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন শায়লা। পরবর্তীতে তার মাধ্যমে খবর পেয়ে বেলা পৌনে ৪টার দিকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।

তিনি আরও উল্লেখ করেন, শায়লার গলায় অর্ধচন্দ্রাকার কালো দাগ রয়েছেপ্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে উল্লেখ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই