,

আশুগঞ্জ মহাসড়কে পিকআপ ভ্যানে মিলল আড়াই মণ গাঁজা, দুই কাররারি আটক

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে ১’শ ৪ কেজি গাজাঁ, একটি পিকআপসহ দুই মাদক কাররারিকে গ্রেফতার করেছে পুলিশ।(১৭ আগষ্ট) শনিবার সকালে অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল, শেরপুর জেলার শেরপুর থানার নয়াপাড়া এলাকার ফজল হত মিয়ার ছেলে মো. মমিন (২২) ও একই জেলার ও থানার তেতুলতলা এলাকার নওশের মিয়ার ছেলে মো. নয়ন মিয়া (২০)।

পুলিশ জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় বিভিন্ন গাড়িতে তল্লাশী চালায়। এসময় একটি পিকআপকে তল্লাশীর সময় প্লাস্টিকের ৮টি ক্যারেটের মধ্যে বিশেষ কায়দায় লুকানো ১’শ ৪ কেজি গাজা উদ্ধার করে জব্দ করা হয়। এসময় মমিন ও পিকআপ এর চালক নয়নকে গ্রেফতার করা হয়। তাদের সাথে থাকা একটি পিকআপ, আটটি প্লাস্টিকের ক্যারেট জব্দ করা হয়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো: সাফিউল কবির গাঁজা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট