মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কেরালায় ভূমিধসে মৃত্যু বেড়ে ২৪, আটকা পড়েছেন শতাধিক মানুষ

news-image

ভারতের কেরালার ওয়েনাড় জেলায় ভূমিধসে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। আটকা পড়েছেন শতাধিক মানুষ। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আজ মঙ্গলবার ভোরে ওয়েনাড় জেলার মেপ্পাডি, মুন্ডাকাল টাউন ও চূড়ালমালায় অন্তত তিন দফা ভূমিধস হয়। ভারী বর্ষণের কারণে উদ্ধারকাজ ব্যহত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ওয়েনাড়ের বিভিন্ন এলাকায় ভূমিধস হওয়ায় রেড অ্যালার্ট জারি করেছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। সেতু ধস ও রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় সড়কপথে অন্য জেলার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওয়েনাড়।

কেরালা রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, দমকল বাহিনী ও ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) সদস্যদের উদ্ধার কাজের জন্য মোতায়েন করা হয়েছে। উদ্ধার অভিযানে সরকারি সব সংস্থার সদস্য কাজ করছে বলে জানান কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

এদিকে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ভূমিধসে হতাহতের ঘটনায় সার্বক্ষণিক খোঁজ রাখছেন নরেন্দ্র মোদি। ত্রাণ তহবিল থেকে প্রত্যেক নিহতের পরিবারকে দুই লাখ রুপি করে এবং আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মোদি।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের