,

বেশি মাংসে স্বাস্থ্যঝুঁকি

news-image

কোরবানির ঈদ সমাগত। আমাদের দেশে বেশির ভাগ ক্ষেত্রে গরু ও খাসি কোরবানি দেওয়া হয়। কালেভদ্রে দুম্বা ও উট কোরবানি করা হয়। এগুলো লাল মাংসের অন্তর্ভুক্ত। অনেকের ধারণা, গরুর মাংস খেলেই বুঝি স্বাস্থ্যের অনেক ক্ষতি হয়। গরুর মাংসে প্রচুর পরিমাণে কোলেস্টেরল থাকায় অনেকেই সেটি খাওয়া এড়িয়ে চলেন। এতে পর্যাপ্ত পরিমাণ ক্যালরিও রয়েছে। এসব উপাদান ছাড়াও গরুর মাংসে প্রোটিন, চর্বি, পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, রিবোফ্লাভিন, পটাশিয়াম, জিঙ্ক, আয়রন, ভিটামিন বি-৬, বি-১২ রয়েছে। শারীরিক সুস্থতার জন্য এসব খাদ্য উপাদান খুবই গুরুত্বপূর্ণ।

তবে লাল মাংস গ্রহণের সঙ্গে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ক্যান্সারের সম্পৃক্ততা রয়েছে। এ ছাড়া মাংস গ্রহণের ফলে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায়, রক্তে ইউরিক এসিড বেড়ে যায়। এসব খাদ্যে উচ্চমাত্রার প্রোটিন থাকার কারণে যাদের লিভার ও কিডনি সমস্যা রয়েছে, তাদের জন্যও সমূহ ক্ষতি ডেকে আনতে পারে।

মাংস রান্না করার প্রক্রিয়া অনেক ক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। ঝলসানো গরুর মাংস, যেমন– কাবাব, বার-বি-কিউ এগুলো সরাসরি বাতাসের সংস্পর্শে এসে হেটারোসাইক্লিক এমাইনস নামক একটি যৌগ তৈরি করে। এটি একটি ভয়ানক যৌগ। এটি বিভিন্ন ধরনের ক্যান্সার তৈরির পেছনে ভূমিকা রাখে। এক গবেষণায় দেখা গেছে, এ যৌগটি ডায়াবেটিস তৈরিতেও ভূমিকা রাখে। এ ছাড়া লবণ দিয়ে প্রক্রিয়াজাত মাংস, সসেস এগুলো ডায়াবেটিসের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়।

যারা উচ্চ রক্তচাপ, হৃদরোগ, হাই-কোলেস্টেরল, ডায়াবেটিস, কিডনি ফেইলিওর, উচ্চ ইউরিক এসিড, ফ্যাটি লিভার ইত্যাদি রোগে ভুগছেন, তাদের অবশ্যই লাল মাংস গ্রহণ থেকে যতটা সম্ভব সংযত থাকতে হবে। কোরবানি-পরবর্তী সময় অতিরিক্ত মাংস গ্রহণের ফলে এসব রোগের তীব্রতা বেড়ে যেতে পারে। যারা কিডনি ফেইলিওর আক্রান্ত, তাদের দিনে সর্বোচ্চ প্রোটিন গ্রহণের সীমা প্রতি কিলোগ্রাম ওজনের জন্য ক্ষেত্রবিশেষে আধা গ্রাম বা তারও কম। সুতরাং অন্যান্য খাদ্যের প্রোটিনের হিসাব বিবেচনায় নিলে তাদের ক্ষেত্রে আরও কম মাংস গ্রহণ করা দরকার।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট