,

আইপিএলের পার্পেল ক্যাপ এখন মুস্তাফিজের

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএলের ১৭তম আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে নেমে প্রথম ম্যাচে ৪ উইকেট পেয়েছিলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় ম্যাচে আরও দুই উইকেট পেয়ে এখন পর্যন্ত চলমান আসরে সর্বাধিক উইকেট মুস্তাফিজের। এখন পর্যন্ত এটি কেউ টপকাতে পারেননি। ফলে পার্পেল বা বেগুনি ক্যাপ এখন মুস্তাফিজের।

মুস্তাফিজের পার্পল ক্যাপ পাওয়ায় দারুণ অবদান রেখে চলেছেন রাচীন রবীন্দ্র। ফিজের ৬ উইকেটের মধ্যে চারটিতেই ক্যাচ ধরেছেন রবীন্দ্র, যেখানে আরসিবির ফাফ ডু প্লেসিসের ক্যাচ ডিপ পয়েন্ট থেকে দৌড়ে এসে দারুণভাবে ধরেন রবীন্দ্র। একই ম্যাচে কোহলির ক্যাচ ডিপ স্কয়ার লেগে তালুবন্দী করেন রবীন্দ্র। গুজরাটের বিপক্ষে গতকাল ফিজের দুটি উইকেটেই তো ক্যাচ ধরেন রবীন্দ্র। ফিজের ৬ উইকেটের পর এবারের আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট ৩। ৩ উইকেট নিয়েছেন ৯ বোলার।

আইপিএল খেলাকালীন বেশি রান সংগ্রাহকের মাথায় অরেঞ্জ ক্যাপ ও বেশি উইকেট শিকারির মাথায় পার্পেল ক্যাপ দেওয়া হয়। টুর্নামেন্টের শেষ পর্যন্ত যারা এই ক্যাপ দুটি দখলে রাখতে পারবেন, তাদের হাতে উঠবে পদক ও প্রাইজমানি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট