,

সুখ কমেছে বাংলাদেশিদের, র‌্যাংকিংয়ে ঠাঁই হলো তলানিতে

news-image

বিশ্বের সুখী দেশগুলোর তালিকায় এবার অনেকটা তলানিতে ঠাঁই হয়েছে বাংলাদেশের। এ বছরের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ১৪৩ দেশের মধ্যে ১২৯তম হয়েছে বাংলাদেশ। এই তালিকায় গতবারও ১১৮তম ছিল দেশটি। অর্থাৎ, নতুন র‌্যাংকিংয়ে ১১ ধাপ পিছিয়ে তারা। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের নিচে রয়েছে কেবল আফগানিস্তান।

সম্প্রতি প্রকাশিত হয়েছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৪। এই তালিকায় আবারও শীর্ষস্থান লাভ করেছে ইউরোপের দেশ ফিনল্যান্ড। এ নিয়ে টানা সপ্তমবার বিশ্বের সবচেয়ে সুখী দেশের খেতাব জিতলো তারা।

তালিকার শীর্ষ দশে বরাবরের মতোই আধিপত্য দেখিয়েছে নর্ডিক দেশগুলো। র‌্যাংকিংয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক, তৃতীয় আইসল্যান্ড, চতুর্থ সুইডেন।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধ চলা সত্ত্বেও এবারের তালিকায় শীর্ষ সুখী দেশগুলোর মধ্যে পঞ্চমস্থান পেয়েছে ইসরায়েল।

শীর্ষ দশে থাকা বাকি দেশগুলো হলো নেদারল্যান্ডস (৬ষ্ঠ), নরওয়ে (৭ম), লুক্সেমবার্গ (৮ম), সুইজারল্যান্ড (৯ম) ও অস্ট্রেলিয়া (১০ম)।

এছাড়া নিউজিল্যান্ড রয়েছে ১১তম অবস্থানে, কোস্টারিকা (১২তম), কুয়েত (১৩তম), অস্ট্রিয়া (১৪তম), কানাডা (১৫তম), বেলজিয়াম (১৬তম), আয়ারল্যান্ড (১৭তম), চেক প্রজাতন্ত্র (১৯তম), লিথুয়ানিয়া (১৯তম) এবং যুক্তরাজ্য রয়েছে (২০তম) স্থানে।

 

jagonews24.com

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯