,

যদি ভালো না খেলি, আমাকেও বাদ দেওয়া হবে : মিরাজ

news-image

ক্রীড়া প্রতিবেদক : দুই ম্যাচে দুই শূন্য— স্কোয়াড থেকেই বাদ পড়লেন লিটন দাস। অভিজ্ঞ ওপেনারকে বাদ দিতে গিয়ে পারফরম্যান্সের অধারাবাহিকতার কথা উল্লেখ করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। নির্বাচন প্যানেলের এমন সিদ্ধান্ত দলের মধ্যে একটা কঠোর বার্তা। অভিজ্ঞ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও বলছেন, দলে কেউ অটো চয়েস নন। পারফর্ম না করলে বাদ পড়বেন তিনিও।

আজ তৃতীয় ওয়ানডে সামনে রেখে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মিরাজ বলেছেন, ‘অটোচয়েজ এটা আপনি দেখেন। জাতীয় দলে কিন্তু পাফরম্যান্স করেই খেলতে হবে। আপনি প্রতিনিয়ত পারফর্ম করেই খেলতে হবে। আমি যদি ভালো না খেলি, আমাকেও বাদ দেওয়া হবে। জাতীয় দল এমন একটা জায়গা আপনাকে পারফর্ম করে স্টাবলিস্ট হতে হবে।’

দলে থাকতে হলে পারফর্ম করেই থাকতে চান জানিয়ে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় পারফর্ম করে জাতীয় দলে থাকাটা গুরুত্বপূর্ণ। আপনি খারাপ খেললেও কিন্তু আপনি চান্স পাবেন না, এটা প্রত্যেকেটা খেলোয়াড়ের ক্ষেত্রেই হতে পারে।’

পারফরম্যান্সের জন্য বাদ পড়া লিটনকে নিয়ে তার এই সতীর্থ বলেন, ‘লিটন দা (দাদা) অনেক ভালো ভালো ইনিংস খেলেছে। তার অনেক ইনিংস আছে যেটা স্মরণীয়। আমি মনে করি উনি বাদ পড়েছে ওইরকম কিছু না, আকার ক্যামবেক করতে পারবে। ওর মধ্যে সেই প্রটেনসিয়াল আছে। আমরা জানি সে কেমন প্লেয়ার।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট