,

সাকিবের জায়গায় দলে এলেন হাসান মাহমুদ

news-image

ক্রীড়া প্রতিবেদক : চট্টগ্রামের সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। তবে অলিখিত এই ফাইনালের আগে বাংলাদেশ দলে এসেছে বড় ধাক্কা। দল থেকে ছিটকে গেছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব।

সাকিবের জায়গায় শেষ ম্যাচের জন্য জায়গা পেয়েছেন আরেক ডানহাতি পেসার হাসান মাহমুদ।

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই তানজিম সাকিব ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। নিজের নবম ওভারে বোলিং করে চোটে পড়েন তিনি। মাঠ থেকে উঠে গেলেও পরের ম্যাচে তাকে মাঠে পাওয়া যায়।

আগামীকালের ম্যাচের আগে সকালে অনুশীলনে বোলিং করার সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। তাতেই সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশের এই পেসার। সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ৪ উইকেট পেয়েছেন সাকিব। তিনি ছাড়াও দলে পেসার আছেন আরও তিনজন।

জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান জানান, ‘তানজিম ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা ও অস্বস্তি অনুভব করছেন। আজ অনুশীলনে তার কোনো উন্নতি হয়নি এবং আগামীকাল খেলার জন্যও সে ফিটও নয়।’

এদিকে সাকিবের জায়গায় দলে ডাক পাওয়া হাসান মাহমুদ ঢাকা প্রিমিয়ার লিগে খেলছিলেন প্রাইম ব্যাংকের হয়ে। আজ সিটি ক্লাবের বিপক্ষে এখন পর্যন্ত ৬ ওভার করে ১ মেইডেনসহ খরচ করেছেন ২৩ রান। যদিও থেকেছেন উইকেট শূন্য। আগের দুই ম্যাচেও ঝুলিতে পুড়েছেন ৪ উইকেট। সর্বোচ্চ ১৫ রানে ৪ উইকেট।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট