,

দাম কমছে সোনার

news-image

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে কমছে সোনার দাম। গত সপ্তাহজুড়েই বিশ্ববাজারে সোনার দামের পতন হয়েছে। এতে প্রতি আউন্স সোনার দাম প্রায় ২৩ ডলার বা ১ শতাংশ কমে গেছে। অবশ্য এরপরও এখনো প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ১৫০ ডলারের ওপরে রয়েছে। বিশ্ববাজারে সোনার দামে এমন উত্থান-পতন হলেও গত এক সপ্তাহে দেশের বাজারে সোনার দামে কোনো হেরফের হয়নি।

গত সপ্তাহজুড়ে বিশ্ববাজারে সোনার দাম কমলেও তার আগের সপ্তাহে লাফিয়ে লাফিয়ে বাড়ে দামি এ ধাতুটির। এতে প্রথমবারের মতো এক আউন্স সোনার দাম ২ হাজার ১৯৩ ডলার পর্যন্ত উঠে যায়। অবশ্য সপ্তাহের লেনদেন শেষে প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ১৭৮ দশমকি ৬৪ ডলারে থিতু হয়। এর মাধ্যমে এক সপ্তাহেই প্রতি আউন্স সোনার দাম বাড়ে ৯৫ দশমিক ২১ ডলার বা ৪ দশমিক ৫৭ শতাংশ।

সোনার দাম এভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ায় প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ৩০০ ডলার হয়ে যেতে পারে বলে ধারণা করছিলেন বিশ্লেষকরা। তবে গত সপ্তাহের লেনদেন শুরু হতেই সোনার দাম নিচের দিকে নামতে থাকে। মাঝে কিছুটা উপরের দিকে ওঠার চেষ্টা করলেও শেষ পর্যন্ত দরপতন হয়।

এতে গত সপ্তাহের লেনদেন শেষে প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ১৫৫ দশমিক ৭৩ ডলারে থিতু হয়েছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স সোনার দাম কমেছে ২২ দশমিক ৯১ ডলার বা ১ শতংশ। এর মধ্যে সপ্তাহের শেষ কার্যদিবসে কমেছে ৫ দশমিক ২৯ ডলার বা দশমিক ২৪ শতাংশ।

৭ মার্চ থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ২১৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৭ হাজার ৭৭৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৮০০৮ টাকা বাড়িয়ে ৯২ হাজার ৩৭৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ৫১৬ টাকা বাড়িয়ে ৭৬ হাজার ৯৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের বাজারে সোনার এত দাম আগে আর হয়নি। বর্তমানে দেশের বাজারে এ দামেই সোনা বিক্রি হচ্ছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট