মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চার বছর পর এই তারকা দম্পতির প্রথম বিবাহবার্ষিকী

news-image

বিনোদন প্রতিবেদক : দুই পরিবারের সম্মতিতে ২০২০ সালে বিয়ে করেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া ও অভিনেতা সৈয়দ জামান শাওন। ঘরোয়া আয়োজনে ধানমন্ডির একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় তাদের বিবাহত্তোর সংবর্ধনা। চার বছর পর আজ বৃহস্পতিবার তাদের প্রথম বিবাহবার্ষিকী। নিজেরদের প্রথম বিবাহবার্ষিকী পালনও করছেন শাওন-টয়া।

এখন প্রশ্ন হচ্ছে প্রথম বিবাহবার্ষিকী কীভাবে? মূলত, এই তারকা দম্পতি লিপ ইয়ারে (২৯ ফেব্রুয়ারি) বিয়ে করেছেন। ফলে চার বছর পর আজ এসেছে তাদের বিয়ের তারিখটি।

এদিকে আজ বিবাহবার্ষিকী উপলক্ষে ফেসবুকে বেশ ক’টি ছবি শেয়ার করেছেন টয়া। আর ক্যাপশনে লিখেছেন, ‘২৯ ফেব্রুয়ারি, ২০২৪। শুভ লিপ ইয়ার বিবাহবার্ষিকী সৈয়দ জামান শাওন। চল আমাদের প্রথম বিবাহবার্ষিকীতে আমাদের ভালোবাসার মুহূর্তগুলোর মধ্য দিয়ে উদযাপন করি।’

এই অভিনেত্রী আরও লিখেছেন, ‘প্রিয় স্বামী, তুমিই আমাদের পথ চলার হৃদস্পন্দন। সব সীমাবদ্ধতা ছাড়িয়ে তুমি আমার শক্তি, ভালোবাসা এবং আনন্দের সকল উৎস। তোমার অটুট সমর্থন এবং অন্তহীন উদারতা আমার জীবনকে এমন ভাবে আলোকিত করে যা আমি কখনই ভাবিনি। আমাদের প্রতিটি মুহূর্তকে আলিঙ্গন করা, প্রতিটি স্মৃতি লালন করা, সীমাহীন ভালোবাসা এবং সুখে ভরা ভবিষ্যতের জন্য উন্মুখ। আবারও শুভ লিপ ইয়ার বার্ষিকী, আমার প্রিয় স্বামী। তোমাকে পাশে পেয়ে আমি চিরকৃতজ্ঞ। আমি তোমাকে ভালোবাসি।’

উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে ভারতের একটি আয়োজনে একসঙ্গে অংশ নেন শাওন ও টয়া। সেখানে তাদের বন্ধুত্ব হয়। এরপরই তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী