,

ভারতীয় বিমানবাহিনী প্রধানের সঙ্গে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের সৌজন্য সাক্ষাৎ

news-image

বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমের সঙ্গে ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল ভি আর চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকালে ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল ভি আর চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমের সঙ্গে ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে উভয় দেশের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা নিজেদের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের অবদানের কথা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ছাড়া উভয়ে বাংলাদেশ এবং ভারতের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক চলমান সহযোগিতা ও সুসম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এবং দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ প্রেক্ষিতে উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যকার যৌথ সামরিক প্রশিক্ষণ এবং যৌথ সামরিক মহড়া আয়োজনের বিষয়ে পারস্পরিক আলোচনা অনুষ্ঠিত হয়। ভারতীয় বিমানবাহিনী প্রধানের এ সফরে উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়।

উল্লেখ্য, বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আবদুল হান্নানের আমন্ত্রণে তিনদিনের শুভেচ্ছা সফরে ঢাকায় এসেছেন ভারতীয় বিমানবাহিনী প্রধান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট