,

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন নিকোল

news-image

স্পোর্টস ডেস্ক : দ্রুততম টি-২০ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন নামিবিয়ার মিডল অর্ডার ব্যাটার ইয়ান নিকোল লফটি-ইয়াটন। নেপালের বিপক্ষে ম্যাচে নেপালেরই কুশল মাল্লার রেকর্ড ভেঙেছেন তিনি। ছাড়িয়ে গেছেন ডেভিড মিলার, রোহিত শর্মাকেও।

পাঁচে ব্যাট করতে নেমে নিকোল ৩৬ বলে খেলেন ১০১ রানের ইনিংস। এর মধ্যে ৩৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন এই ব্যাটার। তার আগে ফিফটি করেন দলটির ওপেনার মালান ক্রুগার। নামিবিয়া ২০৬ রান তোলে। নেপাল থামে ১৮৬ রানে।

দুর্দান্ত ওই সেঞ্চুরির পথে নিকোল ১১টি চার ও আটটি ছক্কার শট খেলেন। এর আগে ৩৪ বলে দ্রুততম সেঞ্চুরির কীর্তি গড়েছিলেন কুশল মাল্লা। রেকর্ডটি তিনি গড়েছিলেন গত বছরের সেপ্টেম্বরে মঙ্গোলিয়ার বিপক্ষে।

টেস্ট খেলুড়ে দেশের মধ্যে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড ডেভিড মিলার ও রোহিত শর্মার। ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়া ব্যাটার মিলার ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন। দুই মাস পরে তার রেকর্ডে ভাগ বসান রোহিত শর্মা। তিনিও ৩৫ বলে সেঞ্চুরি করেন শ্রীলঙ্কার বিপক্ষে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট