,

ফের টেকনাফ সীমান্তে গোলাগুলির শব্দ

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীর ওপারে মিয়ানমার থেকে ফের গোলাগুলির শব্দ ভেসে আসছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২৫ মিনিট থেকে হোয়াইক্ষ্যং উনছিপ্রাং সীমান্ত এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে টানা মর্টারশেল ও গোলাগুলির বিকট শব্দ শোনা যাচ্ছে।

কয়েকদিন ধরে টেকনাফ উপজেলার সীমান্তে কোনো ধরনের গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়নি। তবে আজ সকাল ১০টা থেকে মর্টারশেলের বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠছে সীমান্তবর্তী এলাকা। ফলে আবারও সীমান্তে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

হোয়াইক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আনোয়ারী বলেন, কয়েকদিন ধরে টেকনাফ হোয়াইক্ষ্যং সীমান্তে কোনো গোলাগুলির শব্দ শোনা যায়নি। আজ সকাল ১০টা থেকে আবারও মর্টারশেল ও গুলির শব্দ শোনা যাচ্ছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে সীমান্তের বাসিন্দারা।

উনছিপ্রাং প্যারা এলাকার চিংড়ি ঘের মালিক বক্কর বলেন, সকাল ১০টার পর থেকে আবারও গোলাগুলির শব্দ ভেসে আসছে। এটি মিয়ানমারের কুমিরখালী এলাকায় হচ্ছে। আমরা আগুনের ধোঁয়াও দেখতে পাচ্ছি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

নবীনগরে ‘সেরা পাঠকের খোঁজে’ বইপড়া প্রতিযোগিতা, উপজেলা পর্যায়ের বাছাইয়ে অংশ নিল ৩৫৩ শিক্ষার্থী

মীম হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ এমপি আব্দুল মান্নানের

৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, জিএম বরখাস্ত

প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো

জাতিসংঘে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির বার্তা

বাংলা কিউআরে বিক্রেতার ১% মাশুল বন্ধ

তারেক রহমানের ভারত সফর হবে, তারিখ অনির্ধারিত : দীনেশ ত্রিবেদী

পুলিশের পাহারায় আল-আকসায় শত শত ইসরায়েলি

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

হরমুজ থেকে ৫০০ কিমি দূরে মার্কিন যুদ্ধজাহাজ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ