বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শোয়েব বশিরের ঘূর্ণিতে ব্যাকফুটে ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে রাঁচিতে চতুর্থ টেস্টে দাপুটে অবস্থান নিয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় দিন শেষে তারা প্রথম ইনিংসে ২১৯ রান তুলতেই ৭ উইকেট হারিয়েছে। ফলে সফরকারী বেন স্টোকসের দল ১৩৪ রানে এগিয়ে রয়েছে, তাদের সামনে এখন বড় লিড নেওয়ার সুযোগ। এমন অবস্থানের পেছনে বল হাতে বড় ভূমিকা রেখেছেন স্পিনার শোয়েব বশিরের। তিনি একাই ৪ উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিংয়ে ধস নামিয়েছেন।

চলতি সিরিজেই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে ‍অভিষেক হয় ২০ বছর বয়সী এই অফ-স্পিনারের। রাঁচিতে নিজের দ্বিতীয় টেস্ট খেলছেন বশির। আজ দ্বিতীয় দিন তিনি বল করেছেন টানা ৩১ ওভার। সে অনুসারে তিনি সাফল্যও পেয়েছেন। ৩৪ ওভারে ৮৪ রান খরচায় পেয়েছেন ৪ উইকেট। ভারতের একজন বাদে পাঁচ টপ অর্ডারের বাকিরা ফিরেছেন তার বলে। এক পর্যায়ে ৪১ ডেলিভারিতে মাত্র ৫ রান দিয়েই ৩টি শিকার করেন।

ভারতের কঠিন দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংসটি এসেছে যথারীতি যশস্বী জয়সওয়ালের ব্যাটে। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে চলতি সিরিজে দুটি ডাবল সেঞ্চুরি হাঁকানো এই ওপেনার ৭৩ রান করেন। ১১৭ বলের ইনিংসটি ৮টি চার ও এক ছক্কার বাউন্ডারিতে সাজিয়েছেন জয়সওয়াল। দ্বিতীয় উইকেট জুটিতে তার সঙ্গে ৮২ রানের কার্যকরী জুটি বাধেন শুভমান গিল। এরপর স্বাগতিকদের আর কোনো জুটিই বেশিক্ষণ স্থায়ী হয়নি।

দিন শেষ হওয়ার আগে অপরাজিত ৩০ রান করেছেন ধ্রুভ জুরেল। অপর অপরাজিত ব্যাটসম্যান কুলদ্বীপ যাদব তাকে সঙ্গ দিতে গিয়ে আরও বড় ধৈর্য্যের পরিচয় দিয়েছেন। ৭২ বল মোকাবিলা করে এই টেল-এন্ডার ব্যাটার অপরাজিত আছেন ১৭ রানে। এর আগে ভারতের প্রথম ইনিংসের শুরুটা হয়েছিল বাজেভাবে। ব্যক্তিগত ২ আর দলীয় মাত্র ৪ রানেই বিদায় নেন অধিনায়ক রোহিত শর্মা। জেমস অ্যান্ডারসনের বলে তিনি উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন।

এরপর মাঝে জয়সওয়াল-গিলের জুটি বাধে সেভাবে উল্লেখযোগ্য কোনো জুটি পায়নি স্বাগতিকরা। গিলের (৩৮) পর নিয়মিত বিরতিতে আউট হয়েছেন রজত পাতিদার (১৭), রবীন্দ্র জাদেজা (১২) ও সরফরাজ খানরা (১৪)। তবে এদিন একাধিক আম্পায়ারস কলের সিদ্ধান্তে পুড়েছে রোহিতের দল। অল্পের জন্য স্টাম্প ছোঁয়া ডেলিভারিতে নূন্যতম দুই ব্যাটসম্যান লেগ বিফোর আউট হয়েছেন। ভারতীয় ইনিংসকে তুলনামূলক ভালো অবস্থানে নেওয়া জয়সওয়ালকে বোল্ড করেন বশির।

ইংলিশদের হয়ে বশির ছাড়া ২ উইকেট শিকার করেছেন আরেক স্পিনার টম হার্টলি। এছাড়া অ্যান্ডারসনের দখলে গেছে এক উইকেট।

এর আগে প্রথমদিনের পুঁজি ৩০২/৭ নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করে ইংলিশরা। আগেরদিন সেঞ্চুরি হাঁকানো জো রুট আর ১৬ রান যোগ করতে পেরেছেন কেবল। যদিও ১২২ রানে তিনি শেষ পর্যন্ত অপরাজিতই থেকে যান। নবম উইকেটে তাকে দারুণ সঙ্গ দেওয়া ওলি রবিনসন আউট হন ৫৮ রান করে। তারপর বাকি দুই টেল-এন্ডার রানের খাতা খুলতে না পারায় ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় ৩৫৩ রানে।

প্রথম ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন রবীন্দ্র জাদেজা। এছাড়া অভিষিক্ত আকাশ দ্বীপ ৩টি, মোহাম্মদ সিরাজ ২টি এবং রবিচন্দ্রন অশ্বিন একটি শিকার ধরেন।

এ জাতীয় আরও খবর

বিএনপির আইনবিষয়ক সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল

ঢাকায় ভোর থেকেই মুষলধারে বৃষ্টি, ভোগান্তি চরমে

রাজধানীতে তেলের সংকট কাটার তিন কারণ

৩৭,৮১৪ পরিবারকে নারী প্রধানদের মাধ্যমে ফ্যামিলি কার্ডে অর্থ সহায়তা

২৪ ঘণ্টায় স্বর্ণের দাম কমল

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার

হরমুজ প্রণালি খুলতে তেহরানের তাগিদ

অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার

চলন্ত ফেরিতে অসুস্থ হয়ে পাইলটের মৃত্যু

হত্যা মামলায় আফজাল নাছেরের তিন দিনের রিমান্ড মঞ্জুর

ইসলামী বিশ্ববিদ্যালয় উৎপাদিত সোলার বিদ্যুৎ সরবরাহ করছে জাতীয় গ্রিডে

৫ জেলায় বন্যার আশঙ্কা, চার নদীর পানি বিপৎসীমার উপরে