,

অনুমতি ছাড়া পবিত্র হজ করলে ১৫ লাখ টাকা জরিমানা

news-image

অনলাইন ডেস্ক : এ বছর পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় অনুমতি ছাড়া পবিত্র হজ পালন না করার বিষয়ে সতর্কতা জারি করেছে সৌদি আরব সরকার।

হজ পালন প্রক্রিয়ার সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে এবং এ-সংক্রান্ত আইনকানুন ভাঙার সম্ভাব্য ঘটনা এড়াতে এখন থেকে কঠোর সাজার ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। খবর গালফ নিউজের।

সৌদি আরবের ‘জেনারেল ডাইরেক্টরেট অব পাসপোর্ট’-এর সঙ্গে সহযোগিতার ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হজ-সংক্রান্ত আইনকানুন লঙ্ঘনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ওই সাজা কার্যকর করবে।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, প্রয়োজনীয় অনুমতি ছাড়া পবিত্র হজ পালন বৈধ নয় এবং এমন কাজ করলে একজন ব্যক্তিকে ৫০ হাজার রিয়াল (প্রতি রিয়াল ৩০ টাকা হিসাবে ১৫ লাখ টাকা) জরিমানা গুনতে হবে।

এ ছাড়া প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কেউ হজযাত্রীদের পরিবহন করলে, তাকেও ১৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, এমন বিধিভঙ্গের সঙ্গে কোনো বিদেশি জড়িত থাকলে, তাকে ৬ মাসের কারাদণ্ড এবং পরে সৌদি আরব থেকে বের করে দেওয়া হবে। এর পরের ১০ বছর ওই ব্যক্তি আর সৌদি আরব ঢুকতে পারবেন না।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট