মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মা হচ্ছেন দীপিকা!

news-image

বিনোদন ডেস্ক : মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ভারতীয় ম্যাগাজিন দ্য উইকের এক প্রতিবেদনে তেমনটাই দাবি করা হয়েছে।

দীপিকার ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দীপিকা পাড়ুকোন এখন সেকেন্ড ট্রাইমেস্টার’র (১৪-২৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা) পার করছেন। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই প্রথম সন্তানের বাবা-মা হতে চলেছেন রণবীর-দীপিকা দম্পতি।

কয়েক দিন আগে লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যালে বসেছিল ৭৭তম ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) অ্যাওয়ার্ডেসের আসর। এতে সব্যসাচি মুখার্জির ডিজাইন করা শাড়ি পরে হাজির হয়েছিলেন দীপিকা পাড়ুকোন। এ মঞ্চে শাড়ি দিয়ে বারবার পেট আড়াল করার চেষ্টা করেছেন তিনি। এরপর দীপিকার হওয়ার গুঞ্জন জোরালো হয়।

এদিকে দ্য উইকের প্রতিবেদনের বরাত দিয়ে দীপিকার মা হওয়ার খবর প্রচার করেছে হিন্দুস্তান টাইমসসহ ভারতীয় একাধিক গণমাধ্যম। যদিও পুরো বিষয়টি নিয়েই এখনও নীরব ভূমিকায় রয়েছেন রণবীর সিং ও দীপিকা পাডুকোন।

সম্প্রতি ‘ভোগ সিঙ্গাপুর’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্যামিলি প্ল্যানিং নিয়ে কথা বলেন দীপিকা। যেখানে তিনি বলেন, ‘রণবীর ও আমি দুজনেই এখন সন্তান চাই। আমরা পরিবার তৈরি করতে চাচ্ছি।’

দীপিকার কথায়, ‘আমি যখন পরিবারের কোনো সদস্যদের সঙ্গে দেখা করি, সকলেই বলেন যে আমি একদম আগের মতোই আছি। একটুও বদলাইনি। এটাই তো আমাদের লালনপালন, পারিবারিক শিক্ষার উদাহরণ। এই ইন্ডাস্ট্রিতে টাকা-পয়সা, যশ পাওয়া সহজ। তবে বাসায় কেউ আমাকে তারকা বলে মনে করে না। সেখানে আমি কারো মেয়ে, কারো বোন। আমি নিজেকে বদলাতে চাই না। আমার পরিবার আমাকে মাটিতে পা দিয়ে চলতে শিখিয়েছে। আমি আর রণবীরও আমাদের সন্তানকে এমন শিক্ষায় বড় করে তুলতে চাই।’

‘ভোগ সিঙ্গাপুর’ ম্যাগাজিনকে দীপিকা আরো বলেছিলেন, ‘রণবীর আর আমি দুজনেই বাচ্চা ভালোবাসি। আমরা মুখিয়ে রয়েছি নিজেদের পরিবার শুরু করার অপেক্ষায়।’

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী