,

ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রেনের যাত্রী নিহত

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশন এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে স্টেশনের ৩ নম্বর প্লাটফর্মের কাছে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম গোপাল পাল। তিনি নেত্রকোণার মোহনগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি মোহনগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিলেন।

রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক দীপক পাল জানান, ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেনটি সন্ধ্যায় ময়মনসিংহ জংশনে প্রবেশ করে। এসময় ট্রেনের যাত্রী গোপাল পাল প্রস্রাব করতে ৩ নম্বর প্লাটফর্মের বিপরীতে পরিত্যক্ত বগির পেছনে যান। ফেরার পথে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন। এসময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে গোপাল গুরুতর আহত হন।

তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট