,

রাশিয়াসহ তিন দেশের ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইইউর নিষেধাজ্ঞা

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেন পরিস্থিতির জন্য ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন প্রশাসনকে দায়ী করে রাশিয়া, বেলারুশ এবং উত্তর কোরিয়ার ১৯৩ প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নতুন নিষেধাজ্ঞার একটি প্যাকেজের অনুমোদন দিয়েছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন। বুধবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের ইইউ’র কেন্দ্রীয় কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘ইউক্রেনে রুশ বাহিনীর আগ্রাসনের জেরে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ইইউ’র রাষ্ট্রদূতরা নিষেধাজ্ঞার ১৩তম প্যাকেজের নীতিগুলো অনুমোদন করেছেন।’

যেসব প্রতিষ্ঠান-ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেসব প্রতিষ্ঠানের কর্মকর্তা ও ব্যক্তিরা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে ভ্রমণ এবং ব্যবসা বা অন্য কোনো কাজ করতে পারবেন না।

ইইউর একটি সূত্র জানিয়েছে, নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের সবই রাশিয়ার সামরিক শিল্পখাতের সঙ্গে কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট।

সূত্রটি আরও জানিয়েছে, অভিযানরত রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেন থেকে ৪ হাজারেরও বেশি শিশুকে রাশিয়ায় পাচারের অভিযোগ রয়েছে। ইইউ’র মতে, এটি পরিষ্কারভাবে যুদ্ধাপরাধের অন্তর্ভুক্ত এবং নতুন এই নিষেধাজ্ঞা প্যাকেজের মূল কারণও এই অভিযোগ।

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী