মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা ডব্লিউএফপির

news-image

নিজস্ব প্রতিবেদক : ১৫ বছরে বাংলাদেশের ব্যাপক সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) নির্বাহী পরিচালক সিন্ডি এইচ ম্যাককেইন। তিনি বলেন, বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, স্কুল ফিডিং কর্মসূচির মাধ্যমে বিদ্যালয় থেকে ঝরে পড়া হ্রাস হয়েছে। এ ছাড়া জলবায়ু প্রতিকূলতা মোকাবিলায় ঘুরে দাঁড়ানোর সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) ডব্লিউএফপি সদর দপ্তরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ২০৩০ সালের এজেন্ডা বাস্তবায়নে, বিশেষ করে এসডিজি-২ বাস্তবায়নে ‘সেভিং অ্যান্ড চেঞ্জিং লাইভস ওয়ার্ল্ডওয়াইড’ এর ওপর নিবিড়ভাবে জোর দিয়ে বাংলাদেশ ও ডব্লিউএফপি একসঙ্গে কাজ করার অঙ্গীকার করে তিনি।

সিন্ডি এইচ ম্যাককেইন মনে করেন, মিয়ানমার সরকারের জাতিগত নিধন ও গণহত্যার কারণে দেশটি ছাড়তে বাধ্য হয়েছে রোহিঙ্গারা। এ সময় তিনি বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন।

তিনি বলেন, বাংলাদেশে ডব্লিউএফপির কার্যক্রম বহুমাত্রিক। তিনি ডব্লিউএফপি প্রধানকে বাংলাদেশের স্কুল ফিডিং কর্মসূচি এবং রাইস ফর্টিফিকেশন প্রোগ্রামে সরকারের অংশগ্রহণ (আর্থিক ও পরিচালন উভয় অবদান) সম্পর্কে অবহিত করেন। এ ছাড়াও রোহিঙ্গা সংকট মোকাবিলায় ডব্লিউএফপির অভূতপূর্ব সমর্থন ও ভূমিকার প্রশংসা করে রোহিঙ্গাদের নিরাপদ, আশ্বাস ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ডব্লিউএফপির নির্বাহী বোর্ডের মাধ্যমে মিয়ানমার সরকারকে রাজি করানোর অনুরোধ জানান।

এ সময় উপস্থিত ছিলেন কাউন্সেলর মো. জসিম উদ্দিন, বিকল্প স্থায়ী প্রতিনিধি মো. আল আমিন ও রোমে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (রাজনৈতিক) আয়শা আক্তার এবং ডব্লিউএফপির নির্বাহী পরিচালকের সঙ্গে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী