,

ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে চলছে প্রস্তুতি

news-image

নিজস্ব প্রতিবেদক : দুদিন পরই একুশে ফেব্রুয়ারি। এদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ শ্রদ্ধা জানাবেন অনেকেই। ওই দিন ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামবে সাধারণ মানুষের। এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি।

রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সরেজমিনে দেখা যায়, মিনারের পাদদেশে রঙের কাজ করছেন কয়েকজন শ্রমিক। এরই মধ্যে ধোয়ামোছার কাজ শেষ হয়েছে। রঙের কাজ শেষ হলেই আলপনার কাজ শুরু হবে। এছাড়া শহীদ মিনারের চারপাশে বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে। যাতে শ্রদ্ধা নিবেদনের সময় মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করতে পারে।

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দায়িত্বরত আনসার সদস্য মোরাশফ বলেন, ধোয়ামোছার কাজ শেষ, এখন রঙের কাজ চলছে। আনসার সদস্যরাসহ এখানে পুলিশ আছে।

মূলত শহীদ মিনারের সাজসজ্জা ও একুশে ফেব্রুয়ারির কর্মসূচি বাস্তবায়ন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শহীদ মিনারের পাদদেশ, রাস্তায় আলপনা আঁকা ও সড়কের পাশের রাস্তায় বিভিন্ন উক্তি, বাণী লেখার কাজ করেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা।

এলাকা ঘুরে দেখা যায়, শহীদ মিনারের সামনের সড়কের রাস্তার পাশের দেওয়ালে বিভিন্ন উক্তি লেখার কাজ চলছে। এসব দেওয়ালে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’, ‘স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা’সহ বিভিন্ন উক্তি লিখছেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষের শিক্ষক-শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পকলার ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদা খাতুন জুঁই বলেন, মূলত সবকিছু ব্যবস্থাপনার কাজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করে থাকে। আমরা চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা মিলে আলপনাসহ সাজসজ্জার কাজ করে থাকি। আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে সব কাজ শেষ হবে।

 

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী