,

মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, এসআই নিহত

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মনিরুজ্জামান (৪৮) নামের পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরুজ্জামান শেরপুর সদর উপজেলার দুবার চর গ্রামের দক্ষিণ নামাপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে। তিনি ময়মনসিংহ সদর থানায় কর্মরত ছিলেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, এসআই মনিরুজ্জামান মামলার সাক্ষ্য দিতে নারায়ণগঞ্জে গিয়েছিলেন। সেখান থেকে মাইক্রোবাসে করে একা ময়মনসিংহে ফিরছিলেন। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার ভরাডোবা এলাকায় পৌঁছাতেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়িটি। এতে এসআই মনিজ্জামান ও গাড়ির চালক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনিরুজ্জামানকে মৃত ঘোষণা করেন।

ওসি মাইন উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা এখন ঘটনাস্থলে যাচ্ছি। পরে আরও বিস্তারিত বলা যাবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট