,

মানসম্পন্ন চিকিৎসক গড়ে তোলাই লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : সংখ্যা বাড়ানো নয়, মানসম্পন্ন চিকিৎসক গড়ে তোলাই তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। তিনি বলেন, ‘ডাক্তার বানাব সুন্দরভাবে। কোয়ান্টিটি নয়, কোয়ালিটিসম্পন্ন চিকিৎসক যাতে বাংলাদেশে হয়, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’ গতকাল শুক্রবার এমবিবিএস ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে মন্ত্রী এ কথা বলেন।

দেশের ১৯ কেন্দ্রের ৪৪ স্থানে এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষা শুরু হয় সকালে। এর মধ্যে ঢাকায় কেন্দ্র পড়েছে পাঁচটি, ঢাকার বাইরে ১৪টি। ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ৩৮০টি আসন এবং বেসরকারি পর্যায়ে অনুমোদিত ৬৭টি মেডিকেল কলেজে মোট ৬ হাজার ২৯৫টি আসনের বিপরীতে এবার ১ লাখ ৪ হাজার ৩৭৪ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।

সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। পরীক্ষা সুষ্ঠু হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘রংপুর, সিলেট, চট্টগ্রাম, খুলনায় সবার সঙ্গে টেলিফোনে কথা বলেছি। আশা করি পরীক্ষা সুষ্ঠুভাবে হবে। সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এর আগে ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা দিয়ে যারা চিকিৎসক হয়েছেন, তাদের ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, জানতে চাইলে সামন্ত লাল সেন বলেন, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো রকম ছাড় দেওয়া হবে না।

স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি বিচারাধীন, আদালতের রায় পাওয়ার পর উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. শারফুদ্দিন আহমেদ কেন্দ্র পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন।

পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর সমকালকে বলেন, ‘এবার ১ লাখ ৪ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। শনিবার (আজ) সব কিছু প্রস্তুত করা হবে। ইনশাআল্লাহ রোববার (আগামীকাল) ফল প্রকাশ হতে পারে।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট