,

২২৯ বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মঙ্গলবার সকাল পর্যন্ত ২২৯ জন বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আরও আসার সম্ভাবনা রয়েছে।

আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের গোলাবারুদ আসার ঘটনা দুঃখজনক। এজন্য মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা।

ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ও দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছেন যে, তারা বিজিপি সদস্যদের ফিরিয়ে নেবে। নৌ পথে তাদের ফেরানোর সম্ভাবনা রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বাণিজ্য মন্ত্রীর সঙ্গে সাক্ষাত হবে। সেখানে মিয়ানমার পরিস্থিতি নিয়ে বিস্তারিত কথা হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট