মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অলরাউন্ডার সাকিবে উড়ে গেল ঢাকা

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ থেকে ব্যাটিং নিয়ে ধুঁকছিলেন সাকিব আল হাসান। বিপিএলে টপ অর্ডারে ব্যাট করেও রান পাচ্ছিলেন না তিনি। যে কারণে লোয়ারে অর্ডারে নেমে গিয়েছিলেন। ওই সাকিব দুর্দান্ত ঢাকার শরিফুল-তাসকিন-আরাফাত সানিদের বিপক্ষে রান পেয়েছেন।

ব্যাট হাতে বাঁ-হাতি ব্যাটার সাকিব খেলেন ২০ বলে ৩৪ রানের দারুণ ইনিংস। তিনটি ছক্কা ও একটি চারের শট খেলেন তিনি। বল হাতে তিনি ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। তার অলরাউন্ড নৈপুণ্যে ৬০ রানের বড় ব্যবধানে জিতেছে রংপুর রাইডার্স। সাত ম্যাচের ৫টিতে জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে।

মঙ্গলবার মিরপুর স্টেডিয়ামে টস হেরে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে রংপুর। ওপেনিং জুটিতে দলটি ৭.৪ ওভারে ৬৭ রান তুলে ফেলে। রনি তালুকদার ২৪ বলে ৩৯ রান করে ফিরে যান। ছয়টি চার ও একটি ছক্কার শট খেলেন তিনি।

এরপর বাবর আজম ও সাকিব ৫২ রান যোগ করেন। ওপেনার বাবর ৪৩ বলে পাঁচটি চারের শটে ৪৭ রান করে ফিরলে ওই জুটি ভাঙে। সাকিব ফেরার পর নুরুল হাসান ১০ বলে ১৬ ও মোহাম্মদ নবী ১৬ বলে তিন ছক্কায় ২৯ রান করেন।

জবাব দিতে নেমে ১৮ ওভারে ১১৮ রানে অলআউট হয় ঢাকা। ওপেনার মোহাম্মদ নাঈম ৪১ রান করেন। লোয়ারে ইরফান শুক্কুর ২১ ও তাসকিন ১৫ রান যোগ করেন। সাকিবের ৩ উইকেটের পাশাপাশি রংপুরের শেখ মাহেদী, সালমান ইরশাদ ও হাসান মাহমুদ দুটি করে উইকেট নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী