,

পুনম পান্ডের মৃত্যুর খবরটি ভুয়া

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত ও বিতর্কিত অভিনেত্রী পুনম পান্ডে মারা গেছেন- এমন খবর ছড়িয়ে পড়ে বলিপাড়ায়, যা প্রকাশ হয় সংবাদমাধ্যমেও। এবার শোনা গেল তার মৃত্যুর খবরটি ভুয়া। প্রকাশিত মৃত্যুর খবরটি জরায়ুমুখ ক্যানসারের বিষয়ে নারীদের সচেতনতার অংশ ছিল।

শনিবার (৩ ফেব্রুয়ারি) নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক ভিডিও বার্তায় পুনম পান্ডে এই তথ্য জানান। তিনি বলেন, আমি বেঁচে আছি।

মৃত্যু নিয়ে এই খবর রটানোর পেছনের কারণ হিসেবে তিনি উল্লেখ করে জানান, জরায়ুমুখ ক্যানসার নিয়ে নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ছিল তার উদ্দেশ্য। নারীদের জরায়ুমুখ ক্যানসার নিরাময়ে টিকার কী প্রয়োজনীয়তা সেটাও নতুন ভিডিওতে জানান তিনি।

এর আগে শুক্রবার (২ ফেব্রুয়ারি) তার ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ে। মাত্র ৩২ বছর বয়সে জরায়ুমুখ ক্যানসারে তিনি মারা গেছেন বলে জানানো হয়।

ইনস্টাগ্রামের ওই পোস্টে বলা হয়েছিল, ‘আজ সকালটা আমাদের জন্য কঠিন। আপনাদের গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় পুনমকে সার্ভিকাল ক্যানসারে হারিয়েছি।’

তখন পুনম পান্ডের ম্যানেজার পারুল চাওলাও জানান, ‘কিছুদিন আগে পুনমের ক্যানসারে ধরা পড়েছিল এবং এটি শেষপর্যায়ে ছিল। তিনি উত্তর প্রদেশে তার নিজ শহরে ছিলেন এবং শেষকৃত্য সেখানেই হবে।’

পুনমের মৃত্যুর ওই খবরে দুঃখ প্রকাশ করেন অসংখ্য অনুরাগী। সামাজিক মাধ্যমে পুনমের বিষয়ে চলে ব্যাপক আলোচনা। শোক প্রকাশ করেছেন বলিউডের অনেক তারকাও। দেশি-বিদেশি সংবাদপত্রেও তার ওই মৃত্যুর খবরটি প্রকাশ হয়।

২০১৩ সালে নাশা সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন পুনম পান্ডে। ভোজপুরি, কন্নড় ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন। পুনমকে শেষ দেখা গিয়েছিল কঙ্গনা রানাওয়াতের রিয়েলিটি শো লকআপে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট