,

বাংলাদেশের প্রয়োজন ১৫৬, কত ওভারে জিতলে উঠবে সেমিতে?

news-image

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্স পর্ব থেকে কী বাংলাদেশ সেমিফাইনালে নাম লিখতে পারবে? কঠিন এক প্রশ্ন। যদিও কাজ অনেকটা সহজ করে দিয়েছেন বাংলাদেশের বোলাররা। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকটে দলকে আটকে দিয়েছে ১৫৫ রানে।

সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশকে এই রান টপকে যেতে হবে ৩৮.১ ওভারে। এর মধ্যে জিততে পারলে রান রেট পাকিস্তানের চেয়ে বেড়ে যাবে মাহফুজুর রহমান রাব্বির দলের। সে ক্ষেত্রে উঠতে পারবে সেমিফাইনালে।

দক্ষিণ আফ্রিকার বেনোনির উইলোমার পার্ক স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি।

টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে পাকিস্তানি দুই ওপেনার শামিল হুসাইন এবং শাহজাইব খান মিলে ৩৭ রানের জুটি গড়েন। ১৯ রান করেন শামিল হুসাইন। শাহজাইব খান ২৬ রান করে আউট হন।

উদ্বোধনী জুটি ভাঙেন রোহানাত দৌলা বর্ষণ। অপর ওপেনারকে তুলে নেন শেখ পারভেজ জীবন। এরপর মিডল অর্ডারে আরাফাত মিনহাজ ছাড়া আর কেউ দাঁড়াতে পারেনি বাংলাদেশের বোলারদের সামনে।

আরাফাত মিনহাজ ৪০ বলে খেলেন ৩৪ রানের ইনিংস। ২৯ বলে ১৯ রান করেন আলি আসফান্দ। শেষ পর্যন্ত ৪০.৪ ওভারে ১৫৫ রান তুলতেই অলআউট হয়ে যায় পাকিস্তানের যুবারা।

রোহানাত দৌলা বর্ষণ এবং শেখ পারভেজ জীবন সমান ভাগে ৮টি উইকেট ভাগাভাগি করে নেন। মাহফুজুর রহমান রাব্বি নেন ১ উইকেট।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট